জাতিসংঘের ২৯ তম সাধারণ পরিষদের সভায় বঙ্গবন্ধু

 

 

১৯৭৪

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম সাধারণ পরিষদের সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো বাংলায় বক্তব্য রাখেন। এর মাত্র সাতদিন আগে, ১৭ সেপ্টেম্বর, বিশ্ববাসীর অকুন্ঠ সমর্থন পেয়ে ১৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।